ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি প্রতিষ্ঠার পর যমুনা সেতুতে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার

প্রতিষ্ঠার পর যমুনা সেতুতে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার

ফাইল ফটো

প্রতিষ্ঠার পর যমুনা সেতুতে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই সেতু পারাপার করেছে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।

শুক্রবার (৬ জুন) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২৩ সালের ২৮ জুন ঈদযাত্রাকে কেন্দ্র করে ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন সেতু পারাপার হয়েছিল। সেসময় টোল আদায় হয় ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। ২০২১ সালের ১৩ মে ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছিল যমুনা সেতু। টোল আদায় হয়েছিল ২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা।

ঈদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। ফলে যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে টোল আদায়ের পরিমাণ।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ৪৩ হাজার ৩টি যানবাহন যমুনা সেতু পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ২১ হাজার ২৮০টি যানবাহন সেতু পারাপার করেছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, “ঈদ উপলক্ষে মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণ বেশি যানবাহন চলাচল করছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে আলাদা মোটরসাইকেলের লেনসহ ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে। যমুনা সেতুর ওপর কোনো দুর্ঘটনা ঘটলে সেই জন্য দুইটি রেকারের ব্যবস্থা রাখা হয়েছে।”

১৯৯৮ সালের ২৩ জুন যমুনা সেতু চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত