ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন প্রতিটা মুহূর্ত আমার কাছে মা দিবস: অপু বিশ্বাস

প্রতিটা মুহূর্ত আমার কাছে মা দিবস: অপু বিশ্বাস

মায়ের সঙ্গে অপু বিশ্বাসের আনন্দঘন মুহূর্ত

পাঁচ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা। এ অভিনেত্রীর আশ্রয়, প্রেরণা আর ছায়াসঙ্গী ছিলেন তার মা। অথচ অপু আজও বিশ্বাস করতে পারেন না—তার মা বেঁচে নেই! বিশ্ব মা দিবস এই যাতনা যেন বহু গুণে বাড়িয়ে দিয়েছে।

রবিবার (১১ মে) সকালে মায়ের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কয়েকটি বাক্য লেখেন অপু বিশ্বাস। এই কয়েকটি শব্দে হৃদয়ের সবটুকু হাহাকার উজাড় করে দিয়েছেন তিনি। অপু লেখেন, “মা, প্রত্যেকটা সময়ই আমার কাছে মা দিবস। তোমাকে অনেক মিস করি মা।”

মা হারানোর বাস্তবতা এখনো মেনে নিতে কষ্ট হয় অপু বিশ্বাসের। তার ভাষায়, “আমি অপু বিশ্বাস হয়েছি মায়ের জন্যই। জীবনের যত সাফল্য, সব মায়ের সঙ্গে ভাগ করে নিয়েছি। যখন কষ্ট পেয়েছি, সেই বুকই ছিল আমার আশ্রয়। এখনো বিশ্বাস করতে পারি না, মা আর নেই।”

মা ছিলেন অপুর শেষ আশ্রয়। জীবনের প্রতিটি সংকটে অপুকে আগলে রেখেছিলেন তার মা। অপু বলেন, “সবাই যখন ভুল বুঝত, মা তখন ঠিকই বুঝতেন আমায়। মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে ছিলেন, আমাকে সাহস জুগিয়েছেন। এখনো মনে হয়, মা ছায়ার মতো আছেন আমার চারপাশে।”

সব সন্তানের উদ্দেশ্যে অপু বিশ্বাস বলেন, “বাবা-মা জীবিত থাকতে তাদের ভালোবাসুন, সময় দিন। এই অমূল্য ধন হারিয়ে গেলে তা আর ফিরে পাবেন না।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত