ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ প্রণব মুখার্জি কোমায়, অবস্থা সংকটজনক

প্রণব মুখার্জি কোমায়, অবস্থা সংকটজনক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনো সংকটজনক। তিনি কোমায় আছেন।

প্রণব মুখার্জি যে হাসপাতালে ভর্তি আছেন দিলি­র সেই সেনা হাসপাতালের তরফে বৃহস্পতিবার সকালে জানানো হয়েছে, কোমায় থাকলেও তার হৃদযন্ত্র, রক্ত সঞ্চালন ও শরীরের রক্তচাপ স্থিতিশীল আছে।

প্রণব মুখার্জির পরিবারের তরফ থেকেও একই তথ্য জানানো হয়েছে। দোয়া চাওয়া হয়েছে তার জন্য।

এর আগে রবিবার রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে তাকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। তার মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত সরাতে অস্ত্রোপচার করার আগে পরীক্ষা করতে গিয়ে শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলে। দ্রুত অস্ত্রোপচারের পর গতকাল হাসপাতালের তরফে জানানো হয়, ৮৪ বছর বয়সি প্রণবের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

এখনো সেই অবস্থার কোনও উন্নতি হয়নি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত