ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন প্রকাশ পেল ‘শিক্ষিত বউ’

প্রকাশ পেল ‘শিক্ষিত বউ’

মিম চৌধুরী, এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী। তাকে এই সময়ের আরেক দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেলের সঙ্গে একের পর এক নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাদের অভিনীত নাটক ‘শিক্ষিত বউ’। এটি পরিচালনা করেছেন ফজলুল হক। এর আগে মিম ও তন্ময় ‘গরিবের সংসার’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি ইউটিউবে প্রকাশের পর দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
মিম চৌধুরী বলেন, তন্ময় সোহেলের সঙ্গে আমি প্রথম নাটকের পর এরইমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করা হয়েছে। যেহেতু ফজলুল সেলিম পরিচালিত প্রথম নাটক গরিবের সংসার-এর জন্য বেশ সাড়া পেয়েছিলাম আমরা। সেজন্যই মূলত এরপর আরও তিনটি নাটকে কাজ করা হয়েছে। অভিনেতা হিসেবে তন্ময় খুব ভালো। কাজটা এবং অভিনয় কীভাবে ভালো করা যায় সেদিকে ভীষণ মনোযোগ দেয়। কোনো দৃশ্য সুন্দর করার জন্য যতটা ডেডিকেটেড হওয়া প্রয়োজন ঠিক ততটাই ডেডিকেটেড হন তিনি। সবচেয়ে বড় কথা তিনি অভিনয়টা প্রতিটি দৃশ্যেই ভালো করার দুর্দান্ত চেষ্টা করেন। শিক্ষিত বউ নাটকটি আশা করছি ভালো লাগবে সবার। তন্ময় সোহেল বলেন, মিমের সঙ্গে প্রথম কাজ করেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। যে কারণে আমাদের একের পর এক কাজ হচ্ছে। মিম আমার চেয়েও অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করেছেন। যে কারণে অভিনয়ে অনেকটাই সিদ্ধহস্ত বলা চলে। খুব ভালো অভিনয় করেন মিমি। এরইমধ্যে আমাদের মাঝে কাজের বোঝাপড়াটাও চমৎকার হয়েছে। আশা করছি আমাদের নতুন নাটকগুলো দর্শকের ভালো লাগবে। এদিকে এরইমধ্যে তন্ময় মহিন খানের ‘বদ নজর’ নাটকের কাজও শেষ করেছেন। মিম চৌধুরী অভিনয়ের পাশাপাশি নাচে ও উপস্থাপনায়ও ব্যস্ত সময় কাটাচ্ছেন। ‘গ্লোবাল’ টিভির মিউজিক্যাল শো’র নিয়মিত উপস্থাপনা করছেন তিনি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত