ঢাকা রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ আরও পোশাকে শিউলি ফুল, পোশাকে উৎসব

পোশাকে শিউলি ফুল, পোশাকে উৎসব

ছবি: তন্দ্রাবতীর সৌজন্যে

এসেছে শিউলি ফুলের দিন। শিউলি বলেছে শরৎ এসেছে। আর শরৎ বলেছে, এসেছে দুর্গা পূজা। প্রকৃতি সেজেছে হালকা ও গাঢ় সবুজ রঙে। উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে শিশু, নারী, পুরুষ সবার মনে। ফ্যাশন ডিজাইনাররা পোশাকের জমিনে ফুটিয়ে তুলেছেন শরৎয়ের শিশির ধোয়া শিউলি ফুলের নয়নাভিরাম সৌন্দর্য।তন্দ্রাবতী ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী মাসুদা তাসনীম তরী বলেন, কোনো কোনো শাড়িতে এঁকেছি কচি সবুজ রঙের মাঝে ধবধবে সাদা শিউলীফুল। আবার কোনো কোনো শাড়িতে কচি (হালকা) সবুজ পাতার মাঝে সাদা শিউলি ফুল। এই রং ও মোটিফে উৎসব ও শীত সামনে রেখে তৈরি করেছেন কামিন, ওড়না। শিশুদের জন্য জামা, ফতুয়া। আর পুরুষের জন্য পাঞ্জাবি।

মাসুদা তাসনীম তরী বলেন শিউলি ফুলের মোটিফ দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ব্লক প্রিন্টও নিয়ে এসেছি। ব্লক প্রিন্টে শাড়ি, ব্লাউজ, শাল, ওড়না, বাচ্চাদের জামা,  নতুন মা আর ছোট্ট বাবুর জন্য আরামদায়ক পোশাক তৈরি করেছি।আমি সাধারণত ফ্যাব্রিক হিসেবে টাংগাইলের তাঁতের কাপড় বেছে নেই, তবে শাল এর বেলায় উলেন এ প্রিন্ট করেছি।বাচ্চাদের জন্য নরম ভয়েল বেছে নিয়েছি। এতে রং ও নকশার মান ভালো পেয়েছি।এক্সক্লুসিভ হিসেবে মসলিনে সবচেয়ে মনের মত কাজ করতে পেয়েছি, তবে চড়া দামের কারণে তার চাহিদা কিছুটা কম। আমি যখন কোন ডিজাইনের জন্য রঙ বাছাই করি, আমি তখন নিজেকে প্রকৃতিতে নিয়ে যাই। সকালের শিউলি এঁকেছি নরম সবুজ রংয়ে, এরপর শরৎয়ের ফুল বলে এঁকেছি আকাশি আর নীল জমিনে। রাতে ফোঁটে বলে কালো আর গাড় নীল এ শাল করেছি। ছোট্ট খুকির জন্য টুকটুকে লাল,  আর ফুলের রঙের কন্ট্রাস্টে সাদা আর কমলায়।’

মাসুদা তাসনীম তরী বলেন, ‘ভালোবাসা যেমন বয়স মানে না, শিউলি ও ঠিক তাই। ছোট্ট বাচ্চা থেকে বয়োবৃদ্ধ সকলের পছন্দের শীর্ষে আমি আমার শিউলিকে পেয়েছি।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত