ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ আইন ও আদালত ‘পূজায় বিশৃঙ্খলা করে যারা গ্রেপ্তার হয়েছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে’

‘পূজায় বিশৃঙ্খলা করে যারা গ্রেপ্তার হয়েছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে’

র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান

দুর্গা পূজায় বিশৃঙ্খলা করে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের শাস্তি নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে পূজা মণ্ডপ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এ মন্তব্য করেন।

একেএম শহিদুর রহমান বলেন, ‘একটি কুচক্রী মহল সব সময়ই গুজব ও অপতৎপরতা চালাতে চেষ্টা করে। এবার যাতে তারা অপতৎপরতা চালাতে না পারে সেজন্য আমরা প্রথম থেকেই প্রস্তুত রয়েছি। যারা পূজা মণ্ডপে বিশৃঙ্খলা করে গ্রেপ্তার হয়েছেন তাদের সাজা নিশ্চিত ও মামলাগুলো মনিটরিং করা হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‍্যাব -১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, পূজা উদযাপন কমিটির নেতা শংকর কুমার সাহা, প্রবীর সাহা, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ একনাথনন্দ প্রমুখ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত