ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন পুত্র জয়ের জন্য শাকিবের বার্তা

পুত্র জয়ের জন্য শাকিবের বার্তা

ঢালিউড কিং শাকিব খান। ব্যক্তিগত জীবনে ভালোবেসে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান আব্রাম খান জয়।

পুত্রকে জনসম্মুখে আনার পরই খুদে তারকায় পরিণত হয় জয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জয় ৮ বছর পূর্ণ করলো। বিশেষ দিনে ছেলেকে নিয়ে নানা অনুভূতির কথা ফেসবুকে প্রকাশ করেছেন অপু বিশ্বাস। এবার পুত্রকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশেষ বার্তা দিলেন শাকিব খান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পুত্র জয়ের একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট শাকিব খান। ক্যাপশনে ‘তুফান’খ্যাত এ নায়ক লেখেন, ‘শুভ জন্মদিন আব্রাম। মনে রেখ, যখনই তোমার প্রয়োজন পড়বে, তখনই আমি তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি পাপা।’

২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। দীর্ঘ ৮ বছর তারা গোপনে সংসার করেন। ২০১৬ সালে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর জানান। এরপর শাকিব-অপুর সম্পর্ক তিক্ততায় রূপ। পরবর্তীতে আলাদা হয়ে যান তারা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত