ঢাকা রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব পুতিনের কাছে গোপনে করোনা শনাক্তকরণ যন্ত্র পাঠিয়েছিলেন ট্রাম্প

পুতিনের কাছে গোপনে করোনা শনাক্তকরণ যন্ত্র পাঠিয়েছিলেন ট্রাম্প

করোনা মহামারির সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে গোপনে কোভিড-১৯ শনাক্তকরণের নতুন যন্ত্র পাঠিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তার মেয়াদ শেষ হওয়ার পরেও পুতিনের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন। ট্রাম্পের সাবেক সহযোগীর বরাত দিয়ে বব উডওয়ার্ডের আসন্ন বই ‘ওয়ার’-এ এই দাবি করা হয়েছে।

উডওয়ার্ড লিখেছেন,  ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর থেকে পুতিনের সঙ্গে  ‘সম্ভবত সাতবার ফোনে কথা হয়েছে।’

করোনার সংক্রমণ যখন বিশ্বে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে তখন ট্রাম্প গোপনে পুতিনকে পরীক্ষার যন্ত্র পাঠিয়েছিলেন। তবে পুতিন এই যন্ত্র পাঠানোর বিষয়টি গোপন রাখতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন।

পুতিন ট্রাম্পকে বলেছিলেন,‘অনুগ্রহ করে কাউকে বলবেন না যে আপনি এগুলো আমাকে পাঠিয়েছেন।’

জবাবে ট্রাম্প বলেছিলেন, ‘আমি কাউকে পাত্তা দেই না।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত