ঢাকা সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ অক্টোবর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, অনেক দিন ধরেই পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে লেনদেনের শুরুতে ডিএসইএক্স সূচকে বড় উত্থান দেখা গেছে। তবে, দুপুর দেড়টার পর থেকে তা কমতে শুরু করে। একপর্যয়ে তা কমে নেতিবাচক অবস্থানে চলে আসে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.১১ পয়েন্ট কমে ১ হাজার ১১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪.২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
‎ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত আছে ৫৮টির শেয়ার ও ইউনিট।

এদিন ডিএসইতে মোট ৬০৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৯.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৪.০৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৭৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.৩৬ পয়েন্ট কমে ৯২৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭২.৮৪ পয়েন্ট কমে ১২ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান করছে।

‎সিএসইতে মোট ২০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৪টি কোম্পানির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।

‎সিএসইতে ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত