ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি পুঁজিবাজারে বড় উত্থান, লেনদেনে বেড়েছে গতি

পুঁজিবাজারে বড় উত্থান, লেনদেনে বেড়েছে গতি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

গত কয়েক মাস ধরে ধারাবাহিক পতনের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার পয়েন্টের ঘরে নামে। তবে, আজকের বড় উত্থানের ফলে ফের ৫ হাজার পয়েন্টের ঘরে ফিরেছে ডিএসইর সূচক।
এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। তবে, সোমবার সকাল থেকেই ডিএসইএক্স সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০৯.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪ পয়েন্টে। এদিন ডিএসই শরিয়াহ সূচক ২৪.৯২ পয়েন্ট বেড়ে ১০৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪২.৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৫৯টি কোম্পানির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত আছে ১০টির।

এদিন ডিএসইতে মোট ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৩২.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫৬৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৩৪.৩১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯১০ পয়েন্টে, শরিয়াহ সূচক ১১.৫৯ পয়েন্ট বেড়ে ৮৭৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৬৩.১২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩০৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮১টি কোম্পানির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত আছে ৯টির।

সিএসইতে ১৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত