ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাদেশ পীরগাছায় জামায়াতের হিন্দু শাখার সভাপতি ভবেশ, সম্পাদক বিজন

পীরগাছায় জামায়াতের হিন্দু শাখার সভাপতি ভবেশ, সম্পাদক বিজন

রংপুর

উপজেলা জামায়াতের অফিসে মনবিনিয়ময় সভা

সনাতনী সম্প্রদায়ের সাথে যোগাযোগ রক্ষায় রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের পাঁচ সদস্য বিশিষ্ট হিন্দু শাখার কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলা জামায়াতের অফিসে কমিটির নাম ঘোষণা করেন সদর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ, সহ সভাপতি দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাস, সহ সম্পাদক কিসামত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মণ ও অর্থ সম্পাদক দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণ।

এর আগে হিন্দু সম্প্রদায়কে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ, ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক হোসাইন আহমেদ প্রমুখ।

মতবিনিময়ে উপজেলার দুই শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

শনিবার (২৬ অক্টোবর) কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ।

হিন্দু শাখার কমিটি সম্পর্কে নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিজন চন্দ্র দাস বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের সাথে আমাদের একটি সভা ছিল। সেখানে আমাদের সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। জামায়াতের সাথে আমাদের সম্প্রদায়ের লোকজনের বিপদে-আপদে খোঁজখবর রাখা এবং বিভিন্ন সময়ে সরকারি-বেসরকারি অনুদান আসলে সেটা যেন হিন্দু সম্প্রদায়ের মধ্যেও সুষম বণ্টন হয়, সে লক্ষ্যেই একটি কমিটি গঠন করা হয়।’

তবে কমিটির সভাপতি মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ এ বিষয়ে কোনও বক্তব্য দিতে রাজি হননি।

জামায়াতে ইসলামের উদ্যোগে কল্যাণকর ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সনাতনী সম্প্রদায়কে নিয়ে এই কমিটির গঠনের লক্ষ্য-উদ্দেশ্য বলে জানান স্থানীয় জামায়াত নেতারা।

রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক বলেন, ‘হিন্দু কমিউনিটির সাথে সার্বিক বিষয়ে যোগাযোগ রক্ষায় পীরগাছা সদর ইউনিয়নে একটি কমিটি গঠন করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমে পুরো জেলাতেই হিন্দু শাখা কমিটি গঠন করা হবে।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত