ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ পানিতেই ধ্বংস করোনা ভাইরাস! দাবি রুশ বিজ্ঞানীদের

পানিতেই ধ্বংস করোনা ভাইরাস! দাবি রুশ বিজ্ঞানীদের

এবার প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে নতুন তথ্য দিল রুশ বিজ্ঞানীরা। তাদের দাবি, প্রায় ৯০ শতাংশ করোনা ভাইরাসের কণা মরছে শুধু পানিতেই! সম্প্রতি দেশটির সাইবেরিয়া অঞ্চলের নভোসিবির্স্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভিরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি করোনাভাইরাসের একটি বিশেষ দুর্বলতার খোঁজ পেয়েছেন। আর সেই বিশেষ দুর্বলতা হল পানি।

রুশ বিজ্ঞানীদের দাবি, কোনও বিশেষ ধরনের পানি নয়, সাধারণ তাপমাত্রার পানিতেই কাবু করোনাভাইরাস। ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তারা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা পানির সংস্পর্শে এসে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৯০ শতাংশ ভাইরাস-কণা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আর ৭২ ঘণ্টার মধ্যে প্রায় ৯৯.৯ শতাংশ ভাইরাস-কণা পানির সংস্পর্শে এসে মরে যায়। তাদের দাবি, ফুটন্ত পানির সংস্পর্শে এলে করোনাভাইরাস তাৎক্ষণিক সম্পূর্ণ রূপে নষ্ট বা নিশ্চিহ্ন হয়ে যায়।

এই গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, নোনা পানিতে (ডিক্লোরিনেটেড) করোনাভাইরাস বংশবৃদ্ধি ঘটাতে পারে না। তবে, কিছুক্ষণ পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তবে সেই সময় পানির তাপমাত্রার ওপর নির্ভর করে, ভাইরাসের টিকে থাকার মেয়াদ। রুশ বিজ্ঞানীদের মতে, নোনা জল বা নুন জলের সাহায্যেও দ্রুত করোনা মারা যায়।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত