ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় পাচার হওয়া অর্থ ফেরতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ

পাচার হওয়া অর্থ ফেরতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আজ মার্কিন প্রতিনিধিদলের সাথে আলাপ করেছি। আমাদের মূল আলোচনা ছিল তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট ও ইউএসএআইডির সাথে। বিশেষ করে আর্থিক সংস্কার, আর্থিক খাতে যে সহযোগিতা দরকার সেটা। দ্বিতীয় বাণিজ্যের, আমরা এক্সপোর্ট ডাইভারস্টিফিকেশন এবং বাণিজ্য বিভিন্ন কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা কর্মপরিকল্পনা নিয়ে এগুবো, তারা সে ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতা চেয়েছি কিনা জানতে চাইলে তিনি বলেন, এগুলো সব আলাপ হয়েছে। আমরা পরে বিস্তারিত আলোচনা হবে।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত