ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশে দুদকের চিঠি

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশে দুদকের চিঠি

পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোতে চিঠি দিচ্ছে দুর্নীতি দমন কমিশন। আজ পর্যন্ত ৭১টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে। এর মধ্যে ২৭টি এমএলএআরের জবাব এসেছে কমিশনে। আশা করা যাচ্ছে, পাচার করা অর্থের বিষয়ে যথাযথ তথ্য জানা যাবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানান।

এর আগে, কমিশনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে দুদক কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে দুদক মহাপরিচালক বলেন, আজ আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। এ বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছি।

তিনি বলেন, দুদকের অনুসন্ধান ও তদন্ত কাজে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সে বিষয়টি আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সামনে উপস্থাপন করেছি। যেসব দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে, সে অর্থ ফিরিয়ে আনতে তারা যাতে সহযোগিতা করে, সে বিষয়টি আমরা তাদের বলেছি। বৈঠকে আমরা তাদের যেসব দেশে অর্থ পাচার হয়েছে, সেই দেশগুলোর নাম উল্লেখ করেছি। আশা করছি, ওইসব দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করবে।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের কো-অপারেশন বিভাগের প্রধান মিশেল ক্রেজা, প্রোগ্রাম ম্যানেজার পাবলো প্যাডিন পেরেজ, নাদের তানজা এবং কিশওয়ার আমিন এবং দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, সচিব খোরশেদা ইয়াসমিন, দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন, পরিচালক আবদুল্লাহ আল জাহিদ ও গোলাম শাহরিয়ার উপস্থিত ছিলেন।

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে এর আগে দুর্নীতি দমন কমিশন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), ইউনাইটেড ন্যাশনস অফিস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি), বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত