ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন পাঁচ ঘণ্টার ‘বাহুবলী ৩’

পাঁচ ঘণ্টার ‘বাহুবলী ৩’

মুক্তির এক দশক পরও কমেনি ‘বাহুবলী’ সিনেমার আবেদন। ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউবে এখনো দাপটের সঙ্গে চলছে সিনেমাটির দুটি পর্ব ‘বাহুবলী : দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী ২ : দ্য কনক্ল্যুশন’। এবার সেই জনপ্রিয়তা আরও এক ধাপ এগিয়ে নিতে আসছে বাহুবলীর তৃতীয় পর্ব। ভারতীয় গণমাধ্যম বলছে, নতুন পর্বটির নাম রাখা হয়েছে ‘বাহুবলী ৩ : দ্য এপিক’।
বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথম পর্বের মুক্তির এক দশক পূর্তি উপলক্ষে আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে নতুন এই সংস্করণ। এর সময়সীমা থাকবে টানা ৫ ঘণ্টা। তবে এটি সম্পূর্ণ নতুন কোনো পর্ব নয়। ‘বাহুবলী : দ্য এপিক’ মূলত দুই পর্বকে একত্রে সংযুক্ত করে তৈরি একটি বিশেষ সংস্করণ।
এর আগে নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয় ‘বাহুবলী’র দুটি পর্ব। তখনই গুঞ্জন ছড়ায়, নতুন কোনো সংস্করণ বা প্রজেক্ট নিয়ে কাজ করছেন পরিচালক এস. এস. রাজামৌলি। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী : দ্য বিগিনিং’ দক্ষিণ ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। এটি প্রভাসকে রাতারাতি সুপারস্টার বানিয়েছিল। ছবিতে তার বিপরীতে ছিলেন আনুশকা শেঠি। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘বাহুবলী ২ : দ্য কনক্ল্যুশন’।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত