ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব পশ্চিম তীরে আল জাজিরার অফিসে ইসরায়েলি বাহিনীর অভিযান, বন্ধের নির্দেশ

পশ্চিম তীরে আল জাজিরার অফিসে ইসরায়েলি বাহিনীর অভিযান, বন্ধের নির্দেশ

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাতে অবস্থিত আল জাজিরা টিভির ব্যুরো অফিসে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে আগামী ৪৫ দিন অফিস বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে ভারী অস্ত্র নিয়ে মুখোশধারী ইসরায়েলি সেনারা আল জাজিরার অফিসে প্রবেশ করে এবং পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল ওমরির কাছে অফিস বন্ধের আদেশ হস্তান্তর করেন। তবে কী কারণে অফিস বন্ধ করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানায়নি।

আল জাজিরার আরবি সংস্করণে লাইভ সম্প্রচারে দেখানো হয়, একজন ইসরাইল সেনা আল ওমরিকে বলেন, ‘৪৫ দিনের জন্য অফিস বন্ধে আদালতের নির্দেশ রয়েছে। এই মুহূর্তে সব ক্যামেরা নিয়ে এখান থেকে চলে যান।’

গত মে মাসে ইসরায়েলের অভ্যন্তরে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করে দেশটির সরকার। এরপর আজ রোববার ভোরে অফিসে অভিযান চালানোর ঘটনা ঘটলো।

ফিলিস্তিনের গাজার সরকারি মিডিয়া অফিসহ বিভিন্ন অধিকার গোষ্ঠী ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৭৩ জন সাংবাদিক নিহত হয়েছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত