ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ পরীর তিন টাকার বিয়ে টিকল না তিন মাসও!

পরীর তিন টাকার বিয়ে টিকল না তিন মাসও!

গত মার্চে হঠাৎ বিয়ে করে ফেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ওই সময় তিনি বলেছিলেন, জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না? আমাদের বিয়ের দেনমোহর তিন টাকা।

নির্মাতা কামরুজ্জামান রনির সঙ্গে বিয়ের পর পাঁচ মাস কেটে গেলেও পরীমনির স্বামী বা সংসারের কোনো খবর নেই। এগে নানা সময়ে ফেসবুকে প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গেছে পরীমনিকে। কিন্তু গত পাঁচ মাসে স্বামীর সঙ্গে ছবিও পোস্ট করেননি তিনি। শুধু তাই নয়, স্বামী ও সংসার নিয়ে কিছু জানতে চাইলেও এড়িয়ে যাচ্ছেন তিনি।

আর তাই মিডিয়া পাড়ায় গুঞ্জন, তবে কি তিন টাকা দেনমোহরের সেই বিয়ে ভেঙেই গেল? চলচ্চিত্রসংশ্লিষ্টরা বলছেন, তিন টাকার বিয়ে কি তবে তিন মাসও টিকল না!

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, পরীমনির ঘনিষ্ঠ অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পরীমনি আসলে হুজুগে বিয়েটা করেছেন। বিয়ের পর কয়েক দিন তাঁকে স্বামীর সঙ্গে দেখা গেছে। তারপর আর কোনো খবর নেই।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরো বলা হয়, বরের কথা জানতে চাইলে এড়িয়ে যান পরীমনিও। তার সাবেক বন্ধুদের অনেকেই মনে করেন, ইচ্ছা হয়েছিল, তাই বিয়ে করেছিলেন তিনি। বরের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। গণমাধ্যমে বরের প্রসঙ্গ এলে সাফ জানিয়ে দেন, স্বামীর বিষয় যেন না টানা হয়। বিয়ে নিয়ে তিনি কথা বলতে চান না।

গত ৯ মার্চ রাতে অভিনয়শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজি ডেকে বিয়ে করেন পরীমনি ও পরিচালক কামরুজ্জামান রনি। স্ত্রী পরীমনি বা দাম্পত্য জীবন নিয়ে কোনো কথা বলতে চাননি কামরুজ্জামান রনিও। বিয়ে ভেঙে গেছে কি না, জানতে চাইলেও তিনি থাকেন নিশ্চুপ।

তিনি বলেন, বিয়ের সময়ও আমি কোনো কথা বলিনি। এখনো বলতে চাই না। আমি কাজে মনোযোগ দিয়েছি। কাজ নিয়েই থাকতে চাই।

২০১৬ সালে ফেব্রুয়ারিতে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেমের খবর প্রকাশিত হয়। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে বাগদান সম্পন্ন করেন তারা। ওই সময় বলা হয়েছিলো, পরের বছর ভালোবাসা দিবসে বিয়ে করবেন। তবে সে বছর জুনে পরীমনি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত দেন। এর আগেও একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরীমনির। ভেঙেও যায়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত