ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন পরীমনির প্রশংসা করে যা বললেন ইমরান

পরীমনির প্রশংসা করে যা বললেন ইমরান

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি সামাজিক মাধ্যমে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে দুটি ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন, যা প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ছবিগুলো ছিল ব্লকবাস্টার সিনেমা ‘বিশ্বসুন্দরী’-এর জনপ্রিয় গান ‘তুই কি আমার হবি রে’র শুটিংয়ের সময়ের। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গায়ক নিজেই জানিয়েছেন, গানটিতে পরীমনিকে “অপূর্ব সুন্দর” লেগেছিল।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে ইমরান লেখেন, ‘“তুই কি আমার হবি রে” এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের গান। “বিশ্বসুন্দরী” সিনেমার নায়িকা ছিলেন পরীমনি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিলো। ১২৬ মিলিয়ন ভিউ গানটির।’
ইমরান মাহমুদুল ও কনার গাওয়া এই গানটির কথা বলতে গিয়েই শিল্পী স্মৃতিচারণ করেছেন। এর ভিডিওতে পরীমনির সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা সিয়াম আহমেদ। গানটির কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি পরীমনি ও সিয়ামের রসায়ন দারুণভাবে পছন্দ করেছিলেন দর্শকরা।
বিশেষ করে গানটিতে পরীমনির সাজ ও লুক ছিল নজরকাড়া। ইমরানের দেওয়া পোস্টটি সেই জনপ্রিয়তাকে আবারও উসকে দিল। গায়ক উল্লেখ করেছেন, গানটির ভিউ ইতোমধ্যে ১২৬ মিলিয়নের বেশি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত