ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ চাকরি পররাষ্ট্র সচিবের চুক্তি বাতিল, ওএসডি হলেন নৌপরিবহন সচিব

পররাষ্ট্র সচিবের চুক্তি বাতিল, ওএসডি হলেন নৌপরিবহন সচিব

মাসুদ বিন মোমেন/ ফাইল ছবি

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে‌ছে সরকার। পৃথক বিজ্ঞ‌প্তি‌তে নৌপরিবহন সচিব মোস্তফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হ‌য়ে‌ছে।

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল ক‌রে সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থে‌কে প্রজ্ঞাপন জা‌রি করা হ‌য়ে‌ছে।

অন‌্যদি‌কে, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়ে‌ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জা‌রি ক‌রে‌ছে ব‌লে সোমবার জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত