ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ পরকীয়ার টানে সর্বস্ব নিয়ে স্ত্রী উধাও, পাগলপ্রায় প্রবাসী স্বামী

পরকীয়ার টানে সর্বস্ব নিয়ে স্ত্রী উধাও, পাগলপ্রায় প্রবাসী স্বামী

পরকীয়ার টানে প্রবাসীর স্ত্রী উধাও জীবনের, ঘাত-প্রতিঘাত আর অনিশ্চয়তার পড়ে আজ সে নিঃস্ব প্রবাসী।

ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদরপুর উপজেলার হাজীডাঙ্গি গ্রামে।

উক্ত গ্রামের কুয়েত প্রবাসী যুবক বাবুল মিয়ার স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়ে এলাকার আরেক যুবকের হাত ধরে পালিয়ে গেছে। সেই সাথে ওই যুবকের প্রবাস থেকে পাঠানো সর্বস্বও হাতিয়ে নিয়েছে স্ত্রী । স্ত্রী টাকা-পয়সাসহ সব কিছু হারিয়ে বাবুল মিয়া এখন পাগলপ্রায়।

জানা গেছে, উপজেলার হানিফ হাজীডাঙ্গী গ্রামের কুয়েত প্রবাসী বাবুল মিয়ার সাথে সাত বছর পূর্বে একই উপজেলার নয়রশি নতুন বাজার গ্রামের আলম শেখের কন্যার সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর বেশ কিছু দিন তাদের সুখের সংসার ভালই কাটছিল। পরে সংসারের স্বচ্ছলতার জন্য কুয়েতে পাড়ি জমান।

কুয়েত থেকে প্রতি মাসে স্ত্রীর খরচের জন্য তার শাশুড়ির নামে বিভিন্ন মাধ্যমে টাকা-পয়সা পাঠাতেন। বাবুল মিয়াও সরল বিশ্বাসে টাকা-পয়সা দিয়ে গেছেন। এরই মধ্যে স্ত্রী আলোকি আক্তার উপজেলার শোলডুবি গ্রামের শফিক বেপারীর ছেলে আলমগীর বেপারীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে।

একপর্যায় আলোকি আক্তার সুখের আশায় প্রেমিক আলমগীরের হাত ধরে অজানার উদ্যেশ্যে পাড়ি জমায়। খবর পেয়ে সম্প্রতি বাবুল মিয়া কুয়েত থেকে দেশে এসে জানতে পারেন তার স্ত্রী পরকীয়ার টানে প্রেমিক আলমগীরের হাত ধরে পালিয়ে গেছে। এতে এক বুক হতাশা আর জীবনের সর্বস্ব খুইয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত