ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, নববধূসহ গ্রেফতার ২

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, নববধূসহ গ্রেফতার ২

দেশে পরকীয়ার জেরে প্রতিনিয়তই ঘটছে অসংখ্য লোহমর্ষক ঘটনা। এবার এমনই আরও একটি ঘটনা ঘটেছে উত্তরের জেলা লালমনিরহাটে। পরকীয়ার জের ধরে সদ্য বিবাহিত শ্যালিকার স্বামীকে হত্যার অভিযোগে শ্যালিকা ও দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা জানান, গত ২৫ জুলাই (শনিবার) রাতে সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকার আবুল কালাম আজাদের ছেলে বেলালকে চেতনানাশক ওষুধ খাইয়ে গলা কেটে হত্যা করা হয়।

পরে তার মরদেহটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সারপুকুর এলাকায় পাটক্ষেতে ফেলে পালিয়ে যায় ঘাতক আলমগীর ও তার সহযোগীরা। ঘটনার দুইদিন পর স্থানীয়রা অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

এ ঘটনায় নিহত বেলালের মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশী অনুসন্ধানে বেড়িয়ে আসে, পরিকল্পিত হত্যাকাণ্ডে বেলালের নববধূ লাবণি বেগমের জড়িত থাকার তথ্য।

তাকে আটক করে জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে হত্যার আসল রহস্য। তার দেয়া তথ্যে মতে, সোমবার (৩ আগস্ট) সদর উপজেলার বড়বাড়ি থেকে ঘাতক দুলাভাই আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার হয় হত্যায় ব্যবহৃত অস্ত্র।

 

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত