ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ পদ্মায় ট্রলার ডুবি, নিখোঁজ ১

পদ্মায় ট্রলার ডুবি, নিখোঁজ ১

মুন্সীগঞ্জের পদ্মা সেতুর তিন নম্বর খুঁটির নিচে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে লক্ষ্মণ চন্দ্র দাস (৬০) নামে এক বাদ্যকর নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে পদ্মার চরে ঘাস কেটে ফেরার সময় পদ্মায় তীব্র স্রোতে ঘাস ভর্তি ট্রলারটি ডুবে যায়। এ সময় নিখোঁজ হন লক্ষ্মণ। তার সঙ্গে আরও চার জন ছিলেন। সে সময় এক জেলের সহযোগিতায় মন্নাফ সৈয়ল, ইসমাঈল শেখ, ইউসুফ হাওলাদার ও ট্রলার চালক মোকসান প্রাণে বেঁচে যান।

লৌহজং ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বাসুদেব জানান, দুপুরে ট্রলারটি ডুবলেও ফায়ার সার্ভিসকে জানানো হয় বিকাল ৫টায়। পদ্মায় প্রবল স্রোত ছিল। যেহেতু ট্রলার ও নিখোঁজ ব্যক্তি ভেসে গেছে তাই ডুবুরি টিমকে পদ্মায় নামানো হয়নি।

নিখোঁজ লক্ষ্মণ চন্দ্র দাস উপজেলার কনকসার ইউনিয়ন দক্ষিণ সিংহেরহাটি গ্রামের শুকুমার চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় একজন বাদ্যকর। বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি, ঢোল বাজাতেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত