ঢাকা মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার নয় দিনে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪

নয় দিনে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪

সংগৃহীত ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় অস্ত্র-গোলাবারুদ লুট করে দুর্বৃত্তরা। লুট করা এসব অস্ত্র-গোলাবারুদ ফেরত দেওয়ার শেষ দিন ছিল ৩ সেপ্টেম্বর। ৪ সেপ্টেম্বর থেকে লুট করা ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‍্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে ১৪৪টি। এসবের মধ্যে রয়েছে রিভলবার ৮টি, পিস্তল ৪১টি, রাইফেল ১১টি, শটগান ১৭টি, পাইপগান ৫টি, শুটারগান ১৯টি, এলজি ১০টি, বন্দুক ২২টি, একে-৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি, এসবিবিএল ৩টি, এসএমজি ৩টি ও টিয়ার গ্যাস লঞ্চার একটি। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত