ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফাইল ফটো

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোরাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ওই ইউনিয়নের নুরুদ্দিনের ছেলে সিয়াম (৩) ও ফারুক হোসেনের মেয়ে ফাতেমা আক্তার (২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু বসতঘরের সামনে খেলা করছিল। হঠাৎ তাদের সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে দুই শিশুর দেহ ভাসতে দেখেন স্বজনেরা। দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘‘পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে, থানায় কেউ কিছু জানায়নি।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত