ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন নোরা ফাতেহির মৃত্যুর গুঞ্জন, ভাইরাল ভিডিওর সত্যতা কতটা?

নোরা ফাতেহির মৃত্যুর গুঞ্জন, ভাইরাল ভিডিওর সত্যতা কতটা?

জোরালো গুঞ্জন উড়ছে, দুর্ঘটনায় মারা গেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি! মূলত, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এই খবরের সূত্রপাত।বেশ কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। তাতে দেখা যায়, অনেক উপর দিয়ে টানা হয়েছে ক্যাবল; যা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গিয়ে থেমেছে। ক্যাবল কার চলার জন্য যেভাবে তার টানানো হয়, ঠিক তেমন। দুই পাহাড়ের মাঝে সেই ক্যাবলে ঝুলছেন এক নারী। হঠাৎ পড়ে যান তিনি। খানিকটা বাঞ্জি জাম্পিংয়ের মতো।

এসব ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, “বলিউড অভিনেত্রী নোরা ফতেহি দুর্ঘটনায় মারা গেছেন।” তবে অনেক দূর থেকে ভিডিও ধারণ করায় নারীর মুখটি বোঝা যাচ্ছে না। যার ফলে নোরা ফাতেহির মৃত্যুর খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু সত্যি কি মারা গেছেন নোরা ফাতেহি?বলিউড লাইফ ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিওর নারীটি দুর্ঘটনায় মারা গেছেন। তবে নোরা ফাতেহির মৃত্যুর খবরটি সত্য নয়। তিনি সুস্থ ও নিরাপদে আছেন।

গত মাসে মুক্তি পেয়েছে নোরা ফাতেহির গাওয়া গান ‘স্নেক’। এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন নোরা ও জেসন ডেরুলো। গানটি নিয়ে নির্মিত মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নোরা। ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে এটি।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত