ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ নেতানিয়াহুর সঙ্গে শান্তিতে নোবেলজয়ী মাচাদোর ফোনালাপ

নেতানিয়াহুর সঙ্গে শান্তিতে নোবেলজয়ী মাচাদোর ফোনালাপ

ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন।

আলাপকালে মাচাদো গাজা যুদ্ধে ইসরায়েলি ভূমিকার প্রশংসা করেছেন। তিনি ফিলিস্তিনি যোদ্ধা দল হামাসকে ‘নিপীড়ক বাহিনী’ উল্লেখ করেন। এমনকি ইরানের শাসনকর্তাদের সমালোচনাতেও তিনি সরব হন।

নেতানিয়াহুর কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মাচাদোর সমর্থনের বিষয়টি জানানো হয়। তবে এক্সে নিজের পোস্টে মাচাদো ইসরায়েল, গাজা যুদ্ধ বা হামাসকে নিয়ে কী কথা হয়েছে তা কৌশলে অস্পষ্ট রাখেন। খবর রয়টার্স ও এএফপির।
ইসরায়েলের প্রতি মাচাদোর সমর্থন ভেনেজুয়েলায় বিতর্কের সৃষ্টি করেছে। কারণ, বর্তমান মাদুরো সরকার গাজা যুদ্ধের বিরোধী। তার পূর্বসূরি ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক নেতা হুগো চাভেজ ২০০৮ সালের গাজা যুদ্ধের প্রতিবাদ জানিয়ে ২০০৯ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। এখনো ইসরায়েলের সঙ্গে ভেনেজুয়েলার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
নেতানিয়াহুর কার্যালয় জানায়, গাজা যুদ্ধে নেতানিয়াহুর নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করেন মাচাদো। গাজায় জিম্মি মুক্তি ঘটনায় তিনি অভিনন্দনও জানান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত