ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই: তারেক রহমান

নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই: তারেক রহমান

তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‌‌‌‘দেশের মানুষ যা আশা করে সেটি নিশ্চিত করতে হবে। আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করা হয়েছে। এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। সেজন্য দরকার নির্বাচিত সরকার। দেশে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘স্বাধীনভাবে কথা বলতে সক্ষম ছিল না মানুষ। দীর্ঘ ১৫ বছর স্বৈরাচার হাসিনার অত্যাচারে অতিষ্ট ছিল মানুষ। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন যদি আমরা মূল্যায়ন না করি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’

তিনি আরো বলেন, ‘জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে যারা জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। সেদিনই শহিদদের ত্যাগ সফলতা লাভ করবে যেদিন দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে।’

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত