ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার অভিযান চলছে এবং এটি অব্যাহত থাকবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানের পর এই মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের সময় সবচেয়ে বেশি নিয়োজিত থাকবে আনসার সদস্যরা। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার অবস্থান করবেন। এছাড়া এবার প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার থাকবেন।

নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত