২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে পর্দায় দাপট দেখানোর পর দীর্ঘ বিরতি ভেঙে নতুন সিনেমার ঘোষণা দিলেন শাহরুখ খান। নিজের ৬০তম জন্মদিনে প্রকাশ করলেন নতুন সিনেমা ‘কিং’–এর টিজার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় আবারও অ্যাকশন তারকা রূপে ফিরছেন শাহরুখ। সবচেয়ে বড় চমক—এই ছবিতে তার মেয়েকে সুহানা খানও দেখা যাবে, যা তাদের প্রথম অন-স্ক্রিন উপস্থিতি।
১ মিনিট ১১ সেকেন্ডের টিজারে ধূসর চুলে এক নতুন রূপে হাজির শাহরুখ, সংলাপ দিয়েছেন তীব্র আবেগে- “কত রক্ত বইছে, মনে নেই… শেষবারের মতো শ্বাস নিতে।” দ্রুতগতির অ্যাকশন, ভিজ্যুয়াল ও সংগীত ইতিমধ্যেই ভক্তদের উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম।
‘কিং’-এ শাহরুখ–সুহানা ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও জয়দীপ আহলাওয়াত। সিনেমাটি অনুপ্রাণিত ১৯৯৪ সালের ফরাসি ক্ল্যাসিক ‘লিয়ন: দ্য প্রফেশনাল’ থেকে, যেখানে এক আততায়ী এক তরুণীকে রক্ষা করতে জীবন বাজি রাখে।
শাহরুখ জানিয়েছেন, দর্শকদের বিনোদন দিতে তারা কঠোর পরিশ্রম করছেন। ‘কিং’ মুক্তি পাবে ২০২৬ সালে
