ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন নিপুন-নওশাবা-কনকচাঁপাসহ শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন যারা

নিপুন-নওশাবা-কনকচাঁপাসহ শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন যারা

শিল্পীদের কল্যাণসাধনে গঠিত হয়েছে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’। রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্যদের নাম ঘোষণা করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

১৫ সদস্যের এ তালিকায় রয়েছেন— অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও বিভিন্ন অঙ্গন থেকে এবার রাখা হয়েছে প্রতিনিধি। এরমধ্যে আছেন কবি কলামিস্ট ও সংগঠক নাহিদ হাসান নলেজ, নির্মাতা আশফাক নিপুন, অভিনেত্রী নওশাবা আহমেদ, নাট্য ব্যক্তিত্ব ও শিক্ষক সামিনা লুৎফা, লেখক ও শিক্ষক তুহিন ওয়াদুদ, সংগীতশিল্পী কনকচাঁপা, কবি ইমতিয়াজ মাহমুদ ও কবি সাইয়েদ জামিল।

১৫ সদস্যদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড সংক্রান্ত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নম্বর ৪০,০০,০০০০,১১৬,২২.০১২.২২,২১৪, তারিখ: ১৮ এপ্রিল ২০২৩ আংশিক সংশোধনপূর্বক বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১ (২০০১ সনের ৩২ নম্বর আইন) এর ৬নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট পরিচালনার জন্য সরকার ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করিল।

অসচ্ছল শিল্পীদের সহায়তা, তাদের কল্যাণে প্রকল্প বাস্তবায়ন, অসুস্থ হলে চিকিৎসা সহায়তা দেওয়া, শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তি প্রদান, শিল্পীদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য সহায়তাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালিত হয় এই ট্রাস্টের মাধ্যমে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত