ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার নিজ দোকান থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজ দোকান থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ দোকান থেকে সোহেল (৩৮) নামে এক জুয়েলারি ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুড়া বাজারের একটি মার্কেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহেল কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার শফিউল্যার ছেলে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোহেল রাতে দোকানেই ঘুমাতেন। শুক্রবার সকালে তার পাশের ব্যবসায়ী দোকানের নিচ থেকে রক্ত ভেসে আসতে দেখে মার্কেট মালিক ও স্থানীয়দের জানালে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত