ঢাকা মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার নিজের গাড়ি নিজেই চুরি!

নিজের গাড়ি নিজেই চুরি!

নিজের কেনা প্রাইভেটকার বেশ কিছুদিন আগে বিক্রি করে দিয়ে নিজেই আবার সেই গাড়ি চুরি করে ধরা খেয়েছেন এক ব্যক্তি।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল এ ঘটনা জানান।

এর আগে গত রোববার (৬ অক্টোবর) শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকা থেকে অভিযুক্ত মো. মেহেদী হাসানকে পুলিশ আটক করে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর ফরিদপুরের শহরের গোল চামট ওয়ারলেসপাড়া গ্যারেজ থেকে গাড়িটি চুরি যায়।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল জানান, গত ২৫ সেপ্টেম্বর সকাল দশটার দিকে গোয়ালচামট ওয়ারলেস পাড়া গ্যারেজ হতে জনৈক সাইফুল ইসলাম হৃদয়ের একটি প্রাইভেট কার চুরি হয়। পরবর্তীতে এ নিয়ে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত রোববার শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকা থেকে মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তিনি প্রাইভেট কারটি চুরি করার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে সোমবার (৭ অক্টোবর) ঢাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরও জানান, এই গাড়িটি তার নিজেরই ছিল। দুই বন্ধু ভাগে গাড়িটি কেনেন। পরবর্তীতে বিক্রি করলে একটি চাবি নিজের কাছে রেখে দেন। আর এই চাবি দিয়েই গাড়িটি চুরি করে নিয়ে যান তিনি।
গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদউজ্জামান প্রমুখ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত