ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় নিউ ইয়র্কে ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠকের সম্ভাবনা নেই

নিউ ইয়র্কে ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠকের সম্ভাবনা নেই

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোনো বৈঠকের সম্ভাবনা নেই।

যদিও উভয় নেতাই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

বিষয়টি সম্পর্কে জানেন এমন কয়েকজন ব্যক্তি ও সূত্রের বরাত দিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমটির দাবি, চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল।

কিন্তু, নয়া দিল্লি এই প্রস্তাবে সাড়া দিতে পারবে না ভারতের একাধিক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন।

তারা বলেছেন, এই ধরনের কোনো বৈঠক আপাতত ভারতের অ্য়াজেন্ডা নয়। প্রধানমন্ত্রী মোদি তিনদিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তার ব্যস্ত শিডিউল রয়েছে, যা অনেক আগে থেকেই ঠিক করা ছিল।

হিন্দুস্তান টাইমস বলছে, সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে ড. ইউনূসের মন্তব্য এবং ঢাকার অন্তর্বর্তী সরকারের সদস্যদের প্রায় প্রতিদিনের মন্তব্যে ভারতের সমালোচনা নয়াদিল্লির ভালো লাগেনি।

সাক্ষাৎকারে ড. ইউনূস ভারতে নির্বাসনে থাকাকালীন বাংলাদেশের বিষয়ে মন্তব্য করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণ চাইতে পারে। তিনি আরও বলেছিলেন, হাসিনার দল আওয়ামী লীগ ব্যতীত অন্য সকল রাজনৈতিক দলই ‘ইসলামপন্থি’, এমন বয়ানের বাইরে যাওয়া উচিত ভারতের।

পাশাপাশি, ইউনুস বলেন, ভারত মনে করে, একমাত্র হাসিনার আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বাকি সব রাজনৈতিক দলই ইসলামপন্থি। ভারতের এই ধারণা বদল করা দরকার বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

হিন্দুস্তান টাইমসের দাবি, হাসিনা ও ভারত প্রসঙ্গে একই সুরে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টাও। এমন প্রেক্ষাপটে মোদি-ইউনূস বৈঠকের সম্ভাবনা একেবারেই নেই বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত