ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ পজেটিভ বাংলাদেশ নারীদের অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি করতে হবে: বদিউল আলম

নারীদের অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি করতে হবে: বদিউল আলম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

নারীদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, “এসবের অবসান হওয়া দরকার। নারীদের অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি করতে হবে।”

শনিবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দেশের কন্যা শিশুর বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, “নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এই প্রতিবেদন ইচ্ছা করে বাদ দেওয়া হয়নি। এই ঘটনায় মূলত নারী রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে। কেউ জয়ী হয়নি। পুরুষতন্ত্র জয়ী হয়েছে।”
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, “শিক্ষা থেকে নারীদেরকে দূরে রাখার বিষয়ে বিভিন্নজন ও বিভিন্ন মহল থেকে এখন যা বলা হচ্ছে, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি বলেন, “নারীদের অধস্তন করে রাখা হচ্ছে। তাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এসবের অবসান হওয়া দরকার। নারীদের অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি করতে হবে।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত