ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আরওমিডিয়া নাগা-শোভিতার বিয়ের দিন-ভেন্যু নিয়ে যা জানা গেল

নাগা-শোভিতার বিয়ের দিন-ভেন্যু নিয়ে যা জানা গেল

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোভিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও কখনো মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই গত ৮ আগস্ট এ জুটি বাগদান সম্পন্ন করেন।

চলতি বছরের শেষের দিকে সাতপাকে বাঁধা পড়ার কথা রয়েছে নাগা-শোভিতার। কয়েক দিন আগে এ জুটির বিয়ের উৎসব শুরু হয়েছে। তারই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরও জানান শোভিতা। কিন্তু ঠিক কবে, কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তা জানাননি। এবার জানা গেল, নাগা-শোভিতার বিয়ের দিন-ভেন্যু।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর হায়দরাবাদে বিয়ে করবেন নাগা চৈতন্য ও শোভিতা। পারিবারিক সূত্রেপ্রাপ্ত অন্নপূর্ণা স্টুডিওসে বসবে বিয়ের আসর। সেখানে বিশেষভাবে তৈরি করা হবে মণ্ডপ। আর সেখানেই বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

নাগা-শোভিতার বিয়ের দিন-তারিখ নিয়ে নানা সময়ে নানা খবর প্রকাশ্যে এসেছে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নাগা কিংবা শোভিতা।

বলিউড সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী শোভিতা ঢুলিপালার। পরবর্তী তেলেগু, তামিল, মালায়ালাম ভাষার বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার কাজের ঝুলিতে জমা পড়েছে ‘পোনিয়িন সেলভান’-এর মতো সিনেমা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত