ঢাকা বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর করছে সুইডেন

নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর করছে সুইডেন

নাগরিকত্ব পাওযার নিয়ম আরও কঠোর করতে যাচ্ছে নর্ডিক দেশ সুইডেন

নাগরিকত্ব পাওযার নিয়ম আরও কঠোর করতে যাচ্ছে নর্ডিক দেশ সুইডেন। বৃহস্পতিবার নাগরিকত্ব প্রদানের নতুন নিয়মের কথা জানায় সুইডিশ সরকার। চলতি বছরের জুন মাস থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে বেশকিছু নতুন ধারা যুক্ত করতে যাচ্ছে দেশটি। ফলে নাগরিকত্ব পাওয়া আগের তুলনায় কঠিন হয়ে উঠবে। খবর ইউরো নিউজের।
নিয়ম অনুযাযী, এখন থেকে সুইডেনে নাগরিকত্ব পেতে হলে দেশটিতে আট বছর থাকতে হবে। সেইসাথে আবেদনকারীদের নির্দিষ্ট অংকের মাসিক উপার্জনও থাকতে হবে। তাছাড়া নাগরিকত্ব পেতে সংশ্লিষ্ট বিষয়ে একটি পরীক্ষায়ও পাস করতে হবে বিদেশিদের। ২০১৬ সালের পর থেকে নাগরিকত্ব প্রদানের নিয়ম ক্রমাগত কঠোর করছে দেশটি। সেসময় প্রায় এক লাখ ৬০ হাজার শরণার্থী দেশটিতে আশ্রয় নিয়েছিলেন। এক সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসন মন্ত্রী ইয়োহান ফোরসেল বলেন, বর্তমানের চেয়ে নতুন করে আরোপ করা এই নিয়ম কিছুটা কঠোর।

কারণ বর্তমানে আসলে নাগরিকত্ব পাওয়ার তেমন কোনো নিয়মই ছিল না। অবশ্য নতুন নিয়মে মাসিক আয়ের বেলায় যেই অংকের কথা উল্লেখ করা হয়েছে তা সুইডেনের গড় আয়ের চেয়ে কম বা অদক্ষ খাতে শুরুর দিকে এমন আয় করে থাকেন শ্রমিকেরা। এর ফলে পূর্ণকালীন চাকরিরত সবাই নাগরিকত্বের জন্য আবেদন করেত পারবেন। এদিকে কালচারাল টেস্টের বিষয়ে অভিবাসন মন্ত্রী জানান, বিষয়টি খুব সাধারণ একটি পরীক্ষার মতো। তিনি বলেন- আপনি যদি নাগরিক হতে চান, আপনার জানা থাকা উচিত সুইডেনে রাজতন্ত্র চলছে, নাকি রিপাবলিক।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত