ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ দেশে ফেরা প্রবাসীদের ৭০ ভাগ চরম জীবিকা সংকটে

দেশে ফেরা প্রবাসীদের ৭০ ভাগ চরম জীবিকা সংকটে

কোভিড-১৯ এর প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদি নেমে এসেছে স্থবিরতা। কাজ হারিয়েছে অসংখ্য মানুষ। এ পরিস্থিতিতে চলতি বছরের ফেব্রুয়ারি-জুন সময়ে বিপুলসংখ্যক অভিবাসী বাংলাদেশী দেশে ফিরে এসেছেন। কিন্তু এ অবস্থায় কোনো কাজ পাচ্ছেন না তারা। দেশে ফেরার পর তাদের প্রায় ৭০ শতাংশই জীবিকা সংকটে পড়েছেন।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম-এর গবেষণা এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিদেশ ফেরত ১ হাজার ৪৮৬ জন অভিবাসীর ওপর আইওএম পরিচালিত জরিপের বুধবার প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, ফেরত আসা অভিবাসীরা জীবিকা সংকটের সাথে সাথে উপার্জনের অভাব ও ঋণ গ্রহণের কারণে আর্থিক সংকট এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়সহ নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।

গড়ে ৩ জন পরিবারের সদস্য একজন অভিবাসী কর্মীর ওপর নির্ভর করছে । আর এ কারণে পরিকল্পনাবিহীন, বৃহৎ সংখ্যক জীবিকাবিহীন অভিবাসী কর্মীদের দেশে ফেরত আসার ফলে সারাদেশে রেমিট্যান্স নির্ভর জনগোষ্ঠীর ওপরে বিরূপ প্রভাব পড়েছে।

এদিকে, লেবানন থেকে ৭১ জন বাংলাদেশী বুধবার দেশে ফিরেছেন। ফেরত আসা বাংলাদেশীরা জানিয়েছেন লেবাননে যেসব অভিবাসীরা রয়েছেন তারাও আর্থিক সংকটের মধ্যে রয়েছেন।

 

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত