ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ দেশে করোনায় মৃত্যু কমেছে

দেশে করোনায় মৃত্যু কমেছে

দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের ১৪৭তম দিনে ২১ জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত তিন হাজার ১৩২ জন মৃত্যু হলো করোনায়। শনিবার (১ আগস্ট) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে আট হাজার ৬৬৯টি। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ৯ হাজার ৪৫১ জনের। নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে দুই হাজার ১৯৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৯৮ শতাংশ। এখন পর্যন্ত দুই লাখ ৩৯ হাজার ৮৬০ জন শনাক্ত হয়েছে।

নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১৭ জন। এখন পর্যন্ত সুস্থ এক লাখ ৩৬ হাজার ২৫৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৮১ শতাংশ। এর আগে সর্বশেষ গত ২৬ মে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়। মাঝের সময়টায় মৃত্যুর হার বেশি ছিল।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত