ঢাকা মঙ্গলবার ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত দুই যুবক

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত দুই যুবক

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শরিফ (২৫) ও সাইম (২০) নামের দুই যুবক নিহত হয়েছে।

শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্যামুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

নিহত শরিফ নরসিংদী জেলার শিবপুরের গাসিরদিয়া এলাকার আব্দুর রউফের ছেলে ও সাইম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুরের ইব্রাহীম মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম মনিরুজ্জামান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্যামুড়া এলাকায় মাধবপুরগামী সাঈমের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দুই যুবক নিহত হয়।

এ ঘটনায় আহত অপর দুই জন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত