ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার দীপ্ত টিভির কর্মকর্তা তামিম হত্যায় চারজনের দোষ স্বীকার

দীপ্ত টিভির কর্মকর্তা তামিম হত্যায় চারজনের দোষ স্বীকার

তানজিল জাহান তামিম

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় চার আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম আজম ছয় আসামিকে আদালতে হাজির করেন। তাদের মধ্যে মো. কুরবান আলী, মাহিন, বাঁধন ও মো. রাসেলের স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড এবং আব্দুল লতিফ ও মোজাম্মেল হক কবিরকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চারজনের জবানবন্দি রেকর্ড করেন। এর পর তাদের কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামিকেও কারাগারে পাঠানো হয়। এর আগে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, তিনজন মালিকের কাছ থেকে জমি নিয়ে একটি ভবন নির্মাণ করে প্লেজেন প্রোপার্টিজ। নয় তলা ওই ভবনে ২৭টি ফ্ল্যাট ছিল। প্রত্যেক জমির মালিককে পাঁচটি করে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল। কিন্তু, সুলতান আহমেদকে দুটি ফ্ল্যাট দেওয়া হয়। পাওনা বাকি তিনটি ফ্ল্যাটের মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করেন ডেভেলপার কোম্পানির মালিক। গত ১০ অক্টোবর বাকি দুটি ফ্ল্যাটে কাজ শুরু করার সময় ২০-২৫ জন দুর্বৃত্ত হামলা চালায়। সুলতান আহমেদের ছেলে তামিম নিচ থেকে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।

তামিম হত্যার ঘটনায় তার বাবা সুলতান আহমেদ বাদী হয়ে হাতিরঝিল থানায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১১-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত