ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন দীপিকার ভেল্কি, বড় চমক দেখিয়ে ৮০০ কোটির ছবিতে নায়িকা

দীপিকার ভেল্কি, বড় চমক দেখিয়ে ৮০০ কোটির ছবিতে নায়িকা

প্রকাশিত শেষ আপডেট করা হয়েছে

সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা পাড়ুকোনের সরে দাঁড়ানো নিয়ে যখন ভারতের সিনে দুনিয়ায় বিতর্ক তুঙ্গে, তখন দক্ষিণী ছবির ময়দানে একরকম ভেল্কিবাজি দেখিয়ে দিলেন এই বলি অভিনেত্রী।
‘জাওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির একটি সায়েন্স ফিকশন সিনেমায় দেখা যাবে এবার নায়িকাকে। শুধু তাই নয়, থাকছে আরও চমক! কারণ, এবার দীপিকার নায়ক হচ্ছেন দক্ষিণের সুপারস্টার আল্লু আর্জুন।

শনিবার নতুন এই সিনেমার একটি ভিডিও লুক প্রকাশ করে সান পিকচার্স। যেখানে দেখা যায় তলোয়ার হাতে, রণমূর্তি অবতারে- নীল আলোয় ভেসে ওঠা সেট, তার মধ্যে অস্ত্র হাতে এক অনন্য দীপিকা। ভিডিওতে দেখা যায়, স্ক্রিপ্ট শুনেই দীপিকা স্টুডিওতে লুক টেস্টে অংশ নিচ্ছেন—নকল ঘোড়ায় চড়ে, নানা অ্যাকশন মুভমেন্টে নিজেকে প্রস্তুত করছেন চরিত্রের জন্য।
অ্যাটলির এই উচ্চাকাঙ্ক্ষী, বড় বাজেটের প্রোজেক্টের নাম ‘AA22xA6’, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে দর্শকদের মাঝে। ভারতীয় গণমাধ্যমের খবর, অ্যাটলি নিজে হাজির হন দীপিকার বাড়িতে, চিত্রনাট্য নিয়ে বিস্তারিত আলোচনার পরেই এই ছবিতে চূড়ান্ত হয় দীপিকার নাম। শোনা যাচ্ছে, ‘জওয়ান’ এর পরিচালক ‘AA22XA6’ সিনেমার জন্য রেখেছেন ৮০০ কোটি রুপির বড় বাজেট।
প্রকাশিত সেই ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়, দীপিকার চরিত্র ‘রানি বিজয়’-কে ঘিরে তৈরি হয়েছে কাহিনি। লেখা হয়েছে, “রানি বিজয়ের জন্য এগিয়ে যান। ওয়েলকাম অন বোর্ড দীপিকা পাড়ুকোন—দ্য ফেসেস অফ AA22xA6।”

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত