ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার দিল্লি থেকে দুবাইতে শামীম ওসমান

দিল্লি থেকে দুবাইতে শামীম ওসমান

শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের আলোচিত সাবেক এমপি শামীম ওসমান এবার ভারতের দিল্লি ছেড়েছেন। ২৫ সেপ্টেম্বর তাকে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে দেখা গেছে। তবে তিনি দুবাইতে থাকবেন নাকি সেখান থেকে আমেরিকা চলে যাবেন সেটা নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে দুবাই বিমান বন্দরে স্মুমিং জোনে দাঁড়িয়ে তিনি ধূমপান করছেন। আরেকটি ভিডিও দেখা গেছে ধূমপান শেষে কফি পান করছেন তিনি।

ছাত্রআন্দোলনের গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তবর্তী সরকার ক্ষমতায় এলে তাঁর দলের অনেক নেতা গোপনে দেশ ছেড়েছেন। নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও স্বপরিবারে গোপনে দেশ ছাড়েন বলে খবর বের হয়।

সরকার পতনের দুদিন আগে, তথা ৩ আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল। কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, তিনি দেশেই আছেন।

তবে এবার তার দেশ ছাড়ার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। চলতি মাসের ৫ সেপ্টেম্বর অর্থাৎ সরকার পতনের ঠিক এক মাসের মাথায় তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহে দেখেছেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক।

মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে বাংলাদেশে ফেরার আগে ভারতের বিভিন্ন জায়গা ঘুরছিলেন। তিনি ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহে বসেছিলেন। এ সময় হঠাৎ তাঁর কানে ‘বাংলাদেশ’ শব্দটি আসে। খেয়াল করে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন। তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি।

ভিডিওর উর্দু ভাষার সেই দোয়া বাংলা করলে হয়, ‘শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও। শেখ হাসিনা সাহেবাকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো।’

মনিরুল বলেন, ‘তিনি সেখানে শামীম ওসমানকে দেখে বেশ অবাক হয়ে যান। শামীম ওসমানের সঙ্গে তাঁর পরিবারের সম্ভবত আরও তিনজন সদস্য ছিলেন।’

মনিরুলের দাবি, শামীম ওসমানের সঙ্গে তাঁর একবার চোখাচোখি হয়। তবে কোনো বাক্য বিনিময় হয়নি। শামীম ওসমানকে দেখে হতাশ মনে হয়েছিল বলেও জানান বাংলাদেশি এই শিক্ষার্থী।

ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান ও তাঁর কয়েকশ’ অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাঢ়া এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের ২ নম্বর রেলগেট এলাকার দিকে আন্দোলনকারীদের ধাওয়া দিচ্ছেন। তাঁর সঙ্গীদের কয়েকজন আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়েন।

শামীম ওসমান দেশ ছেড়ে পালানোর পর তার নিজ বাস ভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও শামীম ওসমানের আসন তথা নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. গিয়াসউদ্দিন বলেন, ‘অনেকে শামীম ওসমানকে সিংহ পুরুষ ডেকেছে। সিংহ পুরুষ মানে তো জানোয়ার! মানুষ তাকে জানোয়ার খ্যাতি দিয়েছে। আর এই ডাক শুনে সে গর্ব করতো। গডফাদারকে সালাম দিয়ে অনেক নেতাকর্মী সমাজে চলতো। তারা হুংকার দিয়ে বলেছে বিএনপি’র কোন নেতাকর্মী মাটির ৭০ গজ নিচে থাকলে, তাকে সেখান থেকে তুলে আনা হবে। গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে আমাদের বাড়ি ঘর ছাড়া করেছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম থেকেই আমি বলেছি- সে একজন কাপুরুষ। ২০০১ সালে আমি যখন এমপি নির্বাচিত হই, সেই রাতেই বোরখা পরে বিদেশে পালিয়েছিল শামীম ওসমান নেতাকর্মীদের রেখে। সে আবার আসলো আর আবারও সেই আগের মতো চলতে থাকলো। তখন তাদের নেতা কর্মীদের আমরা বলেছিলাম, আপনারা যারা তাদের হয়ে চাঁদাবাজি সন্ত্রাস করছেন, দেখবেন সে আবারো পালিয়ে যাবে আপনাদের বিপদে রেখে। আপনারা জানেন গণঅভ্যুত্থানের মাধ্যমে ৫ তারিখে আন্দোলনের চূড়ান্ত বিজয় লাভ করেছে কিন্তু এই গডফাদার আবারো পালিয়েছে।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত