ঢাকা সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দুর্ঘটনায় পড়া ট্রাকটি উদ্ধার করে পুলিশ

দিনাজপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকালে জেলার ফুলবাড়ী উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপজেলার রাঙামাটি বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়ায় একটি ট্রাক সামনে থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

নিহতরা হলেন- জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর রায়পুর গ্রামের আনাররুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২), ও মোতালেব (৩৩)। মোতালেবের ঠিকানা পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিব্বুল ইসলাম জানান, ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে খালি ট্রাক যাওয়ার সময় পথে দিনাজপুরের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিব্বুল ইসলাম আরও জানান, ঘাতক ট্রাক আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

এদিকে সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১টার দিকে জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ার বাজিতপুর ব্রিজের সামনে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলম মিয়া (২৮) নামের এক ট্রাকচালকের ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত ট্রাকচালক জেলার পার্বতীপুর উপজেলার চন্ডিপুর এলাকার হায়দার আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত