ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা দশ বছর পর সিঙ্গাপুর ফুটবল দল ঢাকায়

দশ বছর পর সিঙ্গাপুর ফুটবল দল ঢাকায়

আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। ম্যাচটি খেলতে রোববার সকালে ঢাকায় পা রেখেছে সিঙ্গাপুর ফুটবল দল।

১০ বছর পর বাংলাদেশে আসল সিঙ্গাপুর ফুটবল দল। সবশেষ ২০১৫ সালে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। সেবারের সফরে জয়ের স্বাদ পেয়েছিল অতিথিরা। ম্যাচ জিতেছিল ২-১ ব্যবধানে। সেই সুখস্মৃতি নিয়ে এবার ঢাকা আসল তারা।

৪২ সদস্যের বিশাল বহর নিয়ে এসেছে সিঙ্গাপুর। ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আছেন কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ আরও ১৯ জন। বিকালে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নে অনুশীলন করার কথা সফরকারীদের।সোমবার ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন সিঙ্গাপুরের খেলোয়াড়রা।

দলটির ম্যানেজার এরই মধ্যে ঢাকায় এসে ম্যাচ ভেন্যু ও অনুশীলন মাঠের সুযোগ-সুবিধা যাচাই করে গেছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত