ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার ত্রিপুরায় ফ্যাসিবাদের দোসররা একত্রিত হওয়ার চেষ্টা করছে: হাসনাত আবদুল্লাহ

ত্রিপুরায় ফ্যাসিবাদের দোসররা একত্রিত হওয়ার চেষ্টা করছে: হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‌‘কুমিল্লাবাসী এতদিন ধরে এক ত্রাসের রাজত্বের মধ্যে বসবাস করছিল। হাসপাতাল থেকে শুরু করে ফুটপাত সব জায়গাতেই চাঁদা দিয়ে চলতে হয়েছে সবাইকে। আমরা কুমিল্লাবাসী ফ্যাসিবাদ ব্যবস্থাকে বিলুপ্ত করেছি। শেখ হাসিনাকে আমরা ভারতে পাঠিয়েছি। ভারতের ত্রিপুরায় ফ্যাসিবাদের দোসররা একত্রিত হওয়ার চেষ্টা করছে।’

শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিল্লা নগরীর টাউনহল এলাকায় মশাল মিছিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা এই মশাল মিছিলের আয়োজন করে।

মশাল মিছিলে শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা,  ঢাকা’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে ভাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‌‘মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করা হয়েছে। যিনি (স্বাধীনতার) ঘোষণা দিয়েছেন তাকে রাজাকার পর্যন্ত বলা হয়েছে। মুক্তিযুদ্ধে যাদের অবদান আছে, তাদের যথাযথ হিস্যা আমরা দাবি করি। সেখানে সব শহিদসহ তাজউদ্দীন আহমদকে হিস্যা দিতে হবে।’

বাজার নিয়ে এই সমন্বয়ব বলেন, ‘জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা না গেলে, সিন্ডিকেট ভাঙা না গেলে অন্তবর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের অসহিষ্ণুতা প্রকাশ পাবে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে মানবাধিকার হরণ করেছে, তাদের আর পুনর্বাসন করার সুযোগ নেই। আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। সন্ত্রাসী হিসেবে আইন করে তাদের নিষিদ্ধ করতে হবে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হান, সাকিব হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত