ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাদেশ তিন জেলায় নতুন পুলিশ সুপার, রংপুরে নতুন ডিআইজি

তিন জেলায় নতুন পুলিশ সুপার, রংপুরে নতুন ডিআইজি

ছবি: সংগৃহীত

পুলিশের চারজন ডিআইজি ও ৬ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রংপুর রেঞ্জে নতুন ডিআইজি এবং নোয়াখালী, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান।

বদলি হওয়া চার ডিআইজি হলেন-আমিনুল ইসলামকে রংপুর রেঞ্জের ডিআইজি, এস এন মো. নজরুল ইসলামকে সিআইডি, এস এম রোকন উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে এবং মো. শফিকুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

বদলি হওয়া তিন জেলায় নতুন পুলিশ সুপার হলেন- মো. আব্দুল্লাহ আল ফারুককে নোয়াখালী জেলায়, শেখ জাহিদুল ইসলামকে ঠাকুরগাঁও জেলায় এবং মো. মাহফুজুর রহমানকে কুড়িগ্রাম জেলায় বদলি করা হয়েছে।

এ ছাড়া, রিয়াজ উদ্দিন আহম্মেদকে কুড়িগ্রাম জেলায় পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদকে ট্যুরিস্ট পুলিশে এবং নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে নীলফামারী ইনসার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত