ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ তিন অক্ষর লিখে ভয়াবহ মৃত্যু থেকে বাঁচল দ্বীপে আটকে পড়া তিন নাবিক!

তিন অক্ষর লিখে ভয়াবহ মৃত্যু থেকে বাঁচল দ্বীপে আটকে পড়া তিন নাবিক!

অস্ট্রেলিয়ার উত্তরে পশ্চিম প্রশান্ত মহাসাগরে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক দ্বীপ নিয়ে গঠিত মাইক্রোনেশিয়া দেশ। সেই দেশেরই তিন নাবিক বেরিয়ে ছিলেন নৌকা নিয়ে। কিন্তু নির্জন পিকেলট দ্বীপের কাছে গিয়ে তাদের নৌকার জ্বালানি শেষ হওয়ায় আটকে পড়েন ওই দ্বীপে। এভাবে কেটে যায় তিন দিন। কারও সঙ্গে যোগযোগ করারও কোনও উপায় ছিল না।

অবশেষে বালিতে বিশাল বিশাল তিনটি অক্ষর বাঁচিয়ে দিল তাদের প্রাণ। তারা দ্বীপের চরে বালিতে গর্ত করে ইংরেজিতে বিশাল বিশাল তিনটি অক্ষর দিয়ে S O S (SAVE OUR SOULS) বার্তা ফুটিয়ে তোলেন। না হলে তাদের ওই নির্জন দ্বীপেই আটকে থাকতে হতো।

এদিকে, তিন দিন আগে তারা যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন, সেখান থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে আটকে থাকায় তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপরই গুয়ামের প্যাসিফিক রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার সতর্কতা জারি করে। শুরু হয় অস্ট্রেলিয়া ও আমেরিকার সামরিক বিমানের মাধ্যমে তল্লাশি। তারাই বালির মধ্যে S O S বার্তা দেখতে পায়।

খবর যায় অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষের কাছে। পরে হেলিকপ্টার গিয়ে ক্যানবেরা থেকে ওই তিন নাবিককে উদ্ধার করে আনা হয়।

সূত্র: আনন্দবাজার

 

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত