ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা কাটবে: প্রেস সচিব

তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা কাটবে: প্রেস সচিব

ছ‌বি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে একটি শূন্যতা রয়েছে এবং তারেক রহমানের আগমনে তা পূরণ হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রেস সচিব আরও বলেন, দেশে সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানের ফেরা রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে আরও মসৃণ করবে।

দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর দেশে ফেরেন তারেক রহমান। যুক্তরাজ্য থেকে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে তিনি সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটে পৌঁছান। যাত্রাবিরতির পর বেলা ১১টা ৩৯ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রেস সচিব জানিয়েছেন, তারেক রহমানের নিরাপত্তা বিএনপি দেখভাল করছে এবং সরকার এই ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ বিশ্বাস ও আচার নির্বিঘ্নে পালন করতে পারেন—এটিই প্রকৃত গণতন্ত্রের লক্ষ্যমাত্রা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত