ঢাকা রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ পাঠশালা ঢাবি উপাচার্য হচ্ছেন নিয়াজ আহমেদ খান

ঢাবি উপাচার্য হচ্ছেন নিয়াজ আহমেদ খান

নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন নিয়াজ আহমেদ খান। তিনি ঢাবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান।

মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী কোটা আন্দোলন থেকে সৃষ্ট  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপরই মূলত সংস্কারের দাবিতে সরকারি-বেসরকারি অধিকাংশ দপ্তরের শীর্ষপদে পরিবর্তন আসে। এ সময় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আসে। তারই ধারাবাকিতায় আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া অধ্যাপক মাকসুদ কামাল ঢাবি থেকে ১০ আগস্ট পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নিয়াজ আহমেদ খান।

নিয়াজ আহমেদ খান ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর শেষে ইন্সটিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন। ১৯৯৬ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস, সোয়ানসি থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি পান নিয়াজ আহমেদ খান।

তিনি ইউএনডিপি, এশীয় উন্নয়ন ব্যাংক, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বিভিন্ন পদে চাকরি করার পাশাপাশি জাতিসংঘ, বিশ্বব্যাংক, ইউএসএআইডি এবং বাংলাদেশ সরকারের পরামর্শক হিসেবে কাজ করেছেন।

বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত