ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন, যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন, যানজট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি চলন্ত মিনি ট্রাকে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (৪ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে গরু নিয়ে একটি মিনি ট্রাক ঢাকায় গিয়েছিল। ঢাকায় গরু নামিয়ে দিয়ে কয়েকজন যাত্রী নিয়ে ফের রংপুরের দিকে যাচ্ছিল।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে ট্রাকটি যানজটে আটকা পড়ে। এসময় হঠাৎ ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। পেছনে থাকা যাত্রী, ট্রাকচালক ও হেলপার দ্রুত ট্রাক থেকে নেমে প্রাণ বাঁচান।

মুহূর্তের মধ্যে আগুন পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, যানজটে ট্রাকটি যখন দাঁড়িয়েছিল, তখন নীচে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’’

নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, ‘‘ট্রাকে আগুন লাগার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, এখন যানজট নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত